কলমবাজদের কলমবাজি নিয়ে অসাধারণ দুইটি কবিতা।



কবিতা নং ১ - 

কলমবাজ

শুক্ষকোন আহম্মেদ

আমরা সহচর
আমরা উম্মাদ
আমরা নজরুলের চিরচেনা সে বিদ্রোহী কবিতা
আমরা শরৎচন্দ্রের কঠিন উপন্যাস
আমরা গর্জে উঠে বারবার
যখন হয় অত্যাচার অবিচার
জানি আসবে অনেক বাধ
থামব না আমি,আমরা
কারন আমরা কলমবাজ
আমরা শান্তি বিশ্বাসী বলে
ভেবোনা গেছি মরে আমরা
আজ কোনভাবে বেচে আছি বলে
ভেবনা আমদের অস্তিত্ব গেছে হারিয়ে
আমরা ঘুমন্ত বাঘ
সবসময় উঠি না আমরা
যদি না থাকে আমাদের কাজ
কিন্তু আমাদের ধর্যের সীমা গেছে ভেঙ্গে
তাই এখন কলম ধরেছি নিজে
বাঙ্গালী আমরা হারবোন সহজে
কারন আমরা কলমবাজ





কবিতা নং ২ 

সত্য ন্যায়ের কলমবাজ

লেখা:সুলতানা


বিস্বাদের গ্লানি ভরা সমাজে
আলোর নিশান উড়াবো আমরাই
হতাশার কালো মেঘ সরিয়ে
আলোর প্রদীপ জালাবো আমরাই।
অশুভ ছায়ায় ঢাকা এই সমাজে
সভ্যতার বসতী করবো আমরাই।
কলমের ভাষায় তুলবো প্রতীবাদ
স্বপ্ন সুখের করবো চাষা বাদ।
সব্দে, ছন্দের ঝংকারে তুলবো
ঘুমন্ত হ্রদয়ে চেতনার ঝড়
বজ্র কঠিন ঝড়েও সত্যের হুংকারে
কাটাবো মোরা মিথ্যার ঘোর।
সাম্য ন্যায়ের ধ্বনিতে গাফেল হ্রদয়ে জায়গা নিবো মোহন মায়ায়
মুক্তির জয় গানে
ধনী গরীব জড়ো করবো
একি স্বপ্ন ছায়ার মেলায়
, আলোর পথে সমাজ গড়ার
আমরাই চলবো নির্বিক।
ভালবাসা বিলাব সবার তরে
লিখবো না কবু বিস্বাদের গীত।
সততা,আদর্শ এর সমাজ গড়তে
আমরা হবো স্বপ্ন চাষী
নিপিড়ীত বঞ্চিতদের অধীকার আদায়ে
রাখবো আমরা জীবন বাজি।
সুস্থ সংস্কৃতি গড়তে হবো আলোর মশাল
মুখে মুখে ধ্বনিত হবে স্বদেশ প্রেমের স্লোগান।
আগামী দিনের স্বপ্ন আশা করতে পুরুণ
হারানো দিনের সোনালী অতীত বুকে করেছি ধারণ।
মুক্তির নেশায়, কলম যুদ্ধা আমরা করি স্বপ্নের চাষাবাদ।।
আমরাই সেই বিপ্লবী কলম বাজ।
আমরাই সত্য ন্যায়ের কলমবাজ।।।








join our facebook groups









মন্তব্যসমূহ