কবিতা - খেলাঘর - লেখক সুলতানা

আপনিও গল্প বা কবিতা লিখুন


খেলা ঘর
*সুলতানা *
জিবনের এই ছোট্ট খেলাঘরে
তুই যেন এক বাহারি পুতুল!
কত রুপে তোকে সাজিয়েছি
খেলার ছলে।
কখনো মেঘ, কখনো বৃষ্টি,
কখনো রৌদ্র,কখনো উদাসী
কখনো পথ
আবার কখনো বা রাজপথ।
কখনো চাঁদ
আবার কখনো বা জোনাকী।
কখনো বা
আমি হয়েছি বিশাল আকাশ!!
তুই খেলে গেছিস বেহুশ রাতের তারার মতো।
তারপর,
কখন যে নিস্তেজ হয়ে গেলি
বন্দ করলি খেলা আমার অনাদরে,
তা ওই আকাশ জানে।
আর জানে
এই খেলাঘর যার নাম জীবন।


গল্প লিখুন
কবিতা লিখুন

|-------------
|

repot - অভিযোগ

আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করুন





thanks..?






মন্তব্যসমূহ