স্বাধীনতার সূর্য -
ফেরদৌস
............................................................
আমরা বাঙ্গালি
নিজ শক্তিতে বলীয়ান।
রুখতে পারি
আমাদের যদি কেউ
করে অসম্মান।
করি না মাথা নত।
তাতে আসুক বাধা যত।
ভয় পাইনি শত্রুদের হুংকার।
৭১ এ দেখিয়ে দিয়েছি
দেশ রক্ষায় আমরা
হতে পারি কতটা ভয়ংকর।
পরোয়া করিনি
বিশ্বনেতাদের চোখ রাঙানি।
আমরা বাঙালি
বুঝিয়ে দিয়েছি
পাল্টা জবাব দিতে জানি।
২৫শে মার্চ রাতের সেই
হত্যা আর নির্যাতন।
করতে পারেনি
বাঙালিদের দমন।
আমরা ছিনিয়ে
এনেছি স্বাধীনতার সূর্য।
আমরা বাঙালি
কোন পরাশক্তির কাছে
মাথানত করিনি আজো।।

মন্তব্যসমূহ