-
লেখা:সুলতানা।
বাংলা কবিতা ---
আশা
লেখা:সুলতানা।
গৌরবর্ণা, হৃষ্টদেহি, অষ্টাদশী আশা,
মনের ঘরে আছে গোপন অসীম ভালবাসা।
মুক্তমনা সরল বড়, মনটা তার খাসা,
হয়ে বিহঙ্গিনী, মেলে ডানা উরবার আশা।
কিশোরী হৃদয়ে স্বপ্ন হয়ে আছে ঠাসা।
নিত্য সেযে বেড়ায় খুঁজে প্রিয়তমের ভালবাসা।
শিকল পড়া বন্দিনী সে, জীবনভর হতাশা,
'ছিড়ে শিকল হবে মুক্ত' এইতো আশা।
জীবন যুদ্ধে বিড়ম্বনা, কষ্টযে পথ ছাড়েনা,
কে দেবে ভরসা,কেবা ভালবাসা সেতো জানেনা।
খোলা আকাশ আর মুক্ত প্রকৃতির টানে
মন চলে যায় তার তেপান্তর পানে।
দেখবে আকাশ, দেখবে সাগর, প্রকৃতির মাধুর্য,
নাচবে সেথা করবে খেলা, বাড়াবে সৌন্দর্য।
একা চলতে হয়েছে আজ সে ক্লান্ত,
তাই করতে চায় সদা একাকীত্বের অন্ত।
সামনে পিছে যা দেখে সবই নিরাশা,
মনে তবুও আছে তার প্রাপ্তির আশা।
মনের ঘরে কষ্ট করেছে তার বাসা,
আসবে সুখ, যাবে দুঃখ এইতো আশা।
সেই অষ্টাদশীর নামই হল যে আশা,
সুজন বন্ধু তোমায় ঘিরেই তার ভালবাসা।
আশার মনেতে বড় আশা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন