বাংলা কবিতা - বাংলা অসাধারণ কয়েকটা কবিতা - কলমবাজ

প্রত্যাশা

লেখক - সুলতানা



ভুলক্রমে আজ দিবস খেয়ার
যাত্রা শুরু হলো
ভুল ঘোচাবার বিফল আশায়
কেটেছে প্রহর গুলো।
কথার ভুলে খেই হারালাম
হাটঁতে হাটঁতে হোঁচট খেলাম,
উঠতে যেয়ে প্রায় ডুবেছি
নড়েচড়ে ঠাঁয় দাড়িয়েছি।
এমনি করেই সকাল দূপুর
ভুলের তরেই গিয়েছে থোর।
তাই এবার নতুন প্রত্যাশা
দুঃখ তাপ মুছে যাক
করুণারর বৃষ্টিতে।
ধরাতল ভরে যাক
প্রভুর মধুময় সৃষ্টিতে।
শুরু ও মাঝবেলা
কেটেছে যেভাবেইই
শুভ হোক শেষ টা,,
গুধলীর সোনা রোধে
জড়িয়ে থাকুক জীবনের প্রতিচ্ছবিটা।।।

কবিতা নং ২


""স্বপ্ন আমার""
সুলতানা 
স্বপ্ন আমার পাগলা হাওয়া
এদিক ওদিক ছোটে,
স্বপ্ন আমার রাঙা রবি
সাজ সকালে ওঠে।
স্বপ্ন আমার সকাল বেলার
দূর্বা ঘাসের হাসি,
স্বপ্ন আমার ভর দূপুরে
রাখালের ওই বাঁশি।
স্বপ্ন আমার শিউলি বকুল
মিষ্টি ফুলের ঘ্রাণ।,
স্বপ্ন আমার মুক্ত হাওয়ায়
জুড়িয়ে যাওয়া প্রাণ।
স্বপ্ন আমার চাঁদনী রাতে
লক্ষ তারার মেলা,
স্বপ্ন আমার মায়ের হাসি
ঘর করে উজালা।
স্বপ্ন আমার বুকের ভেতর
পাপড়ি মেলা ফুল,
স্বপ্ন আমার জোছনা জীবন
সুখের অনুকূল।।

৩ / 

মন্তব্যসমূহ