যুদ্ধ চাই
**সুলতানা **
আরেকটি যুদ্ধ চাই
তোমার জন্য আর একবার যুদ্ধ চাই 'মা'
বীভৎস '৭১এর পচা গলা লাশের গন্ধ আজো বাতাসে ভাসে
ওসব এখনো নাকে আসে........
তোমার জন্য এমন একটি যুদ্ধ চাই 'মা'
যে যুদ্ধে নিঃশেষিত হবে '৭১এ জমে থাকা মানব রুপী প্রেতাত্মা,
ধ্বংস হবে রাজাকার নরপশু,, সব
বিলীন হবে হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র।
শীঘ্রই এমন একটি যুদ্ধ চাই 'মা'
মা! তোমার মুখের একটু হাসির জন্য যুদ্ধ চাই
বাবার! স্বস্তির নিশ্বাস এর জন্য যুদ্ধ চাই
ভাইয়ের বুকে বুক মিলাতে যুদ্ধ চাই
বোনের ইজ্জতের জন্য যুদ্ধ চাই.....
বুক ভরে বাতাস নেওয়ার জন্য যুদ্ধ চাই
শান্তিতে ঘুমানোর জন্য যুদ্ধ চাই
আমি, আবারো একটি যুদ্ধ চাই 'মা'
যে যুদ্ধ হবে হতাশা -লাঞ্চনার বিরুদ্ধে যুদ্ধ
ক্ষুধা,দারিদ্র,না পাওয়ার বিরুদ্ধে যুদ্ধ।
দু,পায়া দাতাল,শুকর,নরপিশাচ দের বিরুদ্ধে যুদ্ধ,,,,
যে যুদ্ধ হবে সমৃদ্ধির জন্য যুদ্ধ
অধীকার আদায়ের যুদ্ধ
থালা ভরা জুঁইফুল এর মত
সাদা ভাতের জন্য যুদ্ধ......
আমি বাংলা মায়ের শান্তির জন্য
আবারো যুদ্ধ চাই.....।।

মন্তব্যসমূহ