অন্ধস্নেহ - বাংলা কবিতা

অন্ধস্নেহ

লেখক - ফেরদৌস
............................................................


ও আমার বাঙলা মা।
আর কত সইবে অপমান?
আর কত দেখবে তুমি পিতার ক্রন্দন?
ধর্ষক যখন নিজের সন্তান
অথবা কন্যা যখন ধর্ষিতা।
সেই কষ্টের আল বেঁধে কি তোমার বুকে?

সুদীর্ঘকাল যে তোমার গর্ভে বেড়েছিলো।
আজ সে-ই নারীর অবমাননাকারী।
দায় কিছু তোমারও আছে হে মাতা।
অন্ধস্নেহে হওনি কখনো সচেতন।
সন্তানেতেই ছিলে তুমি অচেতন।

THE END











মন্তব্যসমূহ